বিজ্ঞাপনের জ্বালায় বিরক্ত? জিওর নতুন পাসে মিলবে ইউটিউব প্রিমিয়াম সহ ১৫ ওটিটি একদম ফ্রি! – এবেলা

বিজ্ঞাপনের জ্বালায় বিরক্ত? জিওর নতুন পাসে মিলবে ইউটিউব প্রিমিয়াম সহ ১৫ ওটিটি একদম ফ্রি! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউটিউবে পছন্দের ভিডিও দেখতে গিয়ে বারবার বিজ্ঞাপনের বিরক্তি কাটাতে বড় ঘোষণা করল রিলায়েন্স জিও। সংস্থার নতুন ওটিটি পাসে ইউটিউব প্রিমিয়াম সহ একাধিক জনপ্রিয় ওটিটি পরিষেবা একসঙ্গে পাওয়ার সুযোগ মিলছে। ফলে আলাদা করে প্রতিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা অনেকটাই কমবে। সিনেমা, ওয়েব সিরিজ বা লাইভ স্পোর্টসপ্রেমীদের কথা মাথায় রেখেই এই কম্বো পরিষেবাটি বাজারে আনা হয়েছে। একই সঙ্গে প্যাকেজে হাই-স্পিড ডেটা ও আনলিমিটেড ফাইভজি সুবিধা রাখা হয়েছে, যা নির্দিষ্ট প্ল্যানের দামের ওপর নির্ভর করবে।

জিওর এই নতুন ওটিটি পাসের ক্ষেত্রে গ্রাহকদের জন্য একাধিক মেয়াদের বিকল্প রয়েছে। ছাব্বিশ দিনের প্যাকের দাম দুশো টাকা, চৌআশি দিনের প্যাকেজ মিলবে সাড়ে পাঁচশো টাকায় এবং বারো মাসের প্যাকের জন্য খরচ করতে হবে দুই হাজার টাকা। এই অফারের সবচেয়ে বড় আকর্ষণ হলো ইউটিউব প্রিমিয়াম, যার মাধ্যমে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা ও অফলাইনে ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, জোহটস্টার, অ্যামাজন প্রাইম, সনিএলআইভি, জি ফাইভ এবং হইচই সহ পনেরোটিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম এবং জিওটিভির মাধ্যমে হাজারটির বেশি টেলিভিশন চ্যানেল দেখার সুযোগ মিলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *