সিন্ডিকেট করলেই চামড়া তুলে নেব! পুলিশের চরম হুঁশিয়ারি – এবেলা

সিন্ডিকেট করলেই চামড়া তুলে নেব! পুলিশের চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুরের বিধাননগর এলাকায় মিশন হাসপাতাল সংলগ্ন সরকারি জমিতে অবৈধভাবে গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। সোমবার এক দম্পতি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে এসে রাস্তার ধারে ফাঁকা জায়গায় গাড়ি রাখতে গেলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের বাধা দেন এবং দুর্ব্যবহার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরেই একটি চক্র সরকারি জায়গা জবরদখল করে রোগীদের পরিজনদের হেনস্তা করছে বলে জোরালো অভিযোগ উঠেছে।

সাধারণ মানুষের এই লাগাতার হয়রানি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে অবশেষে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। হাসপাতাল চত্বরে কোনও ধরনের দাদাগিরি বা সিন্ডিকেটের বাড়বাড়ন্ত বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। প্রকাশ্যেই কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্ডিকেট করলে চামড়া তুলে নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর বার্তার পরেই এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *