চরম নির্যাতন! পরিচারিকাকে বন্দি করে চড় ও চুলের মুঠি ধরে বেধড়ক মার প্রৌঢ়ার! – এবেলা

চরম নির্যাতন! পরিচারিকাকে বন্দি করে চড় ও চুলের মুঠি ধরে বেধড়ক মার প্রৌঢ়ার! – এবেলা

এবেলা ডেস্কঃ

গুরুগ্রামের একটি বিলাসবহুল আবাসনে পরিচারিকাকে অকথ্য নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক প্রৌঢ়ার বিরুদ্ধে। ২৪ ঘণ্টা ওই ফ্ল্যাটেই কাজে নিয়োজিত তরুণীকে কার্যত বন্দি করে রাখা হতো বলে অভিযোগ। তাঁর ওপর চলা শারীরিক ও মানসিক নিপীড়নের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র শোরগোল ও নিন্দার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, রান্নাঘরে কাজ করার সময় হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে বেধড়ক মারধর শুরু করেন প্রৌঢ়া। চড় মারার পাশাপাশি তাঁর চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে অন্যত্রে নিয়ে যাওয়া হয়। অসহায় তরুণী বারবার হাতজোড় করে নিবৃত্ত করার চেষ্টা করলেও অভিযুক্ত থামেননি। তবে ঠিক কী কারণে এই বর্বরোচিত আক্রমণ চালানো হলো এবং অভিযুক্তের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *