বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান ও হুমকি চিঠি! উত্তাল নানুর – এবেলা

বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান ও হুমকি চিঠি! উত্তাল নানুর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ির পাঁচিলের উপর সাদা থান, গাঁদা ফুলের মালা এবং হুমকি চিঠি রেখে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নানুরে। বুধবার সকালে থুপসাড়া অঞ্চলের কুড়গ্রামের বাসিন্দা তথা বিজেপির কিষাণ মোর্চা সম্পাদক গোরাচাঁদ মণ্ডলের বাড়ির বাইরে এই দৃশ্য দেখতে পেয়ে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। তদন্তকারীরা পাঁচিলের উপর থেকে ওই কাপড়, মালা ও চিঠিটি উদ্ধার করে নিয়ে যান। রাজনৈতিকভাবে আতঙ্কিত করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী বিজেপি নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও ওই পরিবারের এক নেতার বাড়ির সামনে একই কায়দায় অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী ফেলে যাওয়ার অভিযোগ উঠেছিল। রাতের অন্ধকারে কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা স্পষ্ট করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে উদ্ধার হওয়া চিঠিতে ঠিক কী লেখা রয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও মুখ খোলেনি। পূর্বের কোনও ঘটনার সঙ্গে এর যোগ রয়েছে কি না এবং নির্দিষ্ট কোনো গোষ্ঠী আতঙ্ক ছড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *