মহানায়কের শতবর্ষে বছরব্যাপী বর্ণাঢ্য উদযাপনের ঘোষণা! – এবেলা

মহানায়কের শতবর্ষে বছরব্যাপী বর্ণাঢ্য উদযাপনের ঘোষণা! – এবেলা

এবেলা ডেস্কঃ

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে শুধু কয়েক দিনের অনুষ্ঠান নয়, গোটা বছরজুড়েই নানা সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি কলকাতার নন্দনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বছরব্যাপী উদযাপনের রূপরেখা চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো বাংলা চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ইতিমধ্যেই গঠিত ২০ সদস্যের এই অ্যাডভাইজ়রি বোর্ডের চিফ প্যাট্রন হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের ঘোষণা করা হয়েছে।

জন্মশতবর্ষের এই আয়োজনে থাকছে কলকাতার বিভিন্ন প্রান্তে হেরিটেজ ওয়াক, মধ্যরাতে কেক কাটার অনুষ্ঠান এবং ওপেন এয়ার ট্রিবিউট। ৩ থেকে ৬ সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি বিশেষজ্ঞদের নিয়ে সেমিনারের পরিকল্পনা রয়েছে। এছাড়া উত্তম মঞ্চের আধুনিকীকরণ এবং ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে হিডকোর কাছে। মহানায়কের শিল্পকর্ম ও তাঁর দীর্ঘস্থায়ী প্রভাব নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গঠিত হয়েছে বিশেষ ‘উত্তম কুমার কমিটি’।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *