১৫ অগস্ট মেট্রোয় বড় বদল! বন্ধ অরেঞ্জ লাইন, দেখুন ব্লু ও গ্রিনের বিশেষ সময়সূচি – এবেলা
August 14, 2026

এবেলা ডেস্কঃ
আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর বিভিন্ন রুটের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। ছুটির দিনে যাত্রীসংখ্যার কথা মাথায় রেখে ব্লু এবং গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা কমানো হলেও, প্রতিটি লাইনেই দিনের প্রথম ও শেষ ট্রেনের সময়ে কোনো পরিবর্তন করা হচ্ছে না।
বিভিন্ন রুটের ট্রেন চলাচলের তথ্য নিচে দেওয়া হলো:
- ব্লু লাইন: স্বাধীনতা দিবসে মোট ১৯৪টি (৯৭টি আপ ও ৯৭টি ডাউন) ট্রেন চলবে।
- গ্রিন লাইন: এই রুটে মোট ১৪৮টি (৭৪টি আপ ও ৭৪টি ডাউন) মেট্রো চালানো হবে।
- ইয়েলো লাইন: স্বাভাবিক দিনের মতো ৯২টি (৪৬টি আপ ও ৪৬টি ডাউন) পরিষেবা চালু থাকলেও, জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৫টির বদলে ৪টি সরাসরি ট্রেন পাওয়া যাবে।
- পার্পল লাইন: এই লাইনে অন্যান্য সাধারণ দিনের মতোই স্বাভাবিক নিয়মেই ট্রেন চলবে।
- অরেঞ্জ লাইন: ১৫ অগস্ট এই রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
