বিমানের ভেতরেই ডোপ টেস্ট: কড়া পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার, স্ক্যানারে ৫ হাজার পাইলট – এবেলা

বিমানের ভেতরেই ডোপ টেস্ট: কড়া পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার, স্ক্যানারে ৫ হাজার পাইলট – এবেলা

এবেলা ডেস্কঃ

যাত্রীদের আকাশপথের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে টাটা গ্রুপের বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ ও ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’। দুই সংস্থায় কর্মরত প্রায় ৫ হাজারেরও বেশি পাইলটের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ‘সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স’ বা ড্রাগ টেস্ট।

সম্প্রতি ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান অবতরণের ঠিক আগে প্রায় ৩০০ ফুট নিচে নেমে প্রচণ্ড ঝাঁকুনির মুখে পড়ে। এই ঘটনায় আহত হন একাধিক যাত্রী ও কর্মী। পরবর্তীতে তদন্তে জানা যায়, ককপিটে দায়িত্বপ্রাপ্ত পাইলট গাঁজা ও ঘুমের ওষুধ সেবন করেছিলেন এবং তাঁর ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এই চাঞ্চল্যকর ঘটনার পরই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পুরো বিষয়টি গুরুত্বের সাথে দেখে সমস্ত পাইলটের স্বাস্থ্য ও মাদক পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করে।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, গুরুগ্রামের ট্রেনিং একাডেমি, উড়ান শেষে ব্রিফিং সেন্টার এবং এয়ারলাইন্সের নির্ধারিত কার্যালয়গুলোতে এই পরীক্ষা চালানো হবে। ককপিটে নিষিদ্ধ মাদকের ব্যবহার রুখতেই এই কড়া ব্যবস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *