“নেতাজিকে অপমান করলে রেয়াত নয়”, কড়া ব্যবস্থার স্পষ্ট বার্তা বিধানসভার স্পিকারের – এবেলা

“নেতাজিকে অপমান করলে রেয়াত নয়”, কড়া ব্যবস্থার স্পষ্ট বার্তা বিধানসভার স্পিকারের – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবার সারাদিনের ব্যস্ত কর্মসূচি শেষে শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। সকালে বাগডোগরা বিমানবন্দরে নামার পর থেকে শিলিগুড়ি ও পাহাড়ে একাধিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। কার্শিয়াঙের ঐতিহাসিক নেতাজি মিউজিয়াম পরিদর্শনের পাশাপাশি স্থানীয় এসডিঅ-র (SDO) সঙ্গে এক বৈঠকে মিউজিয়ামটিকে আধুনিক ও আকর্ষণীয় করে তোলার বিষয়ে আলোচনা করেন স্পিকার।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, শুক্রবার শহরে ‘তিরঙ্গা যাত্রা’-য় অংশ নেবেন এবং স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সাম্প্রতিক কুরুচিকর মন্তব্যের প্রশ্নে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্পিকার বলেন, নেতাজিকে অপমান করার মতো অপরাধে কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থার দাবি জানান তিনি। পাশাপাশি, অনন্ত মহারাজের ‘বঙ্গভূষণ’ সম্মান প্রত্যাহারের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *