আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর গ্রেফতার, পুলিশের জালে প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলর! – এবেলা

আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর গ্রেফতার, পুলিশের জালে প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলর! – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবার নতুন লিখিত অভিযোগ দায়ের করার মাত্র দু’দিনের মাথায় জোড়া গ্রেফতারিতে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়াল। গত বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করা হয় এবং ঐদিনই রাতেই পুলিশের জালে ধরা পড়েন নির্যাতিতার পরিচিত তথা স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। মৃতদেহ তড়িঘড়ি সৎকার এবং তথ্যপ্রমাণ লোপাট করার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। পরপর এই দুই হাইপ্রোফাইল গ্রেফতারির পর স্বস্তি প্রকাশ করে সন্তোষ ব্যক্ত করেছেন নিহত চিকিৎসকের মা।

গত ৯ অগস্ট স্মরণসভায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের বার্তা দেওয়ার পরদিনই এই মামলায় নতুন মোড় আসে। যার ভিত্তিতে পুলিশি তদন্তে অভূতপূর্ব গতি এসেছে বলে জানা গিয়েছে। এদিকে, দুই অভিযুক্তের গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়ে বর্তমান প্রশাসনের কার্যপদ্ধতির প্রশংসা করেছেন নিহত চিকিৎসকের মা। পাশাপাশি, অন্য একটি হাসপাতালের নার্স মৃত্যুর ঘটনাতেও নিরপেক্ষ ও যথাযথ তদন্তের দাবি তুলেছেন তিনি। একের পর এক এই পুলিশি পদক্ষেপে মামলার তদন্ত প্রক্রিয়া আরও জোরালো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *