লালকেল্লায় ডাক পেয়েও থমকে ছিল স্বপ্ন, সুন্দরবনের সেলিমার সহায় হয়ে অলৌকিক ঘটালেন বিধায়ক! – এবেলা

লালকেল্লায় ডাক পেয়েও থমকে ছিল স্বপ্ন, সুন্দরবনের সেলিমার সহায় হয়ে অলৌকিক ঘটালেন বিধায়ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

সুন্দরবনের এক অতি দরিদ্র পরিবারে আলোর রোশনাই। ‘বিকশিত ভারত’ বিষয়ক ৫০০ শব্দের প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার ঐতিহাসিক আমন্ত্রণ পায় বাসন্তীর ঋতুভগত হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা। কিন্তু ‘নুন আনতে পান্তা ফুরানো’ পরিবারের পক্ষে দিল্লি যাত্রার বিপুল খরচ বহন করা আসাম্ভব ছিল। অর্থাভাবে লালকেল্লার স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন দেখার সুযোগ হাতছাড়া হতে বসেছিল ওই মেধাবী ছাত্রীর। দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন তাঁর বাবা-মা, দিল্লির আশা প্রায় ছেড়েই দিয়েছিল সেলিমাও।

ঠিক সেই সংকটকালে দেবদূতের মতো সহায় হয়ে এগিয়ে আসেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। সংবাদমাধ্যম থেকে আর্থিক অনটনের কথা জানতে পেরে তিনি অবিলম্বে সাহায্য করেন। নিজ বেতন থেকে বিমানে দিল্লির টিকিট কেটে দেওয়া, রাজধানীতে থাকার খরচ বাবদ নগদ ১০ হাজার টাকা দেওয়া এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিপত্র জোগাড় করে দেন বিধায়ক। এমনকী নিজের গাড়িতে করে সেলিমাকে দমদম বিমানবন্দরে পৌঁছে দেন তিনি। বিমানে চড়ে দিল্লি পৌঁছে আপ্লুত সেলিমা ও তাঁর পরিবার এই অভাবনীয় সাহায্যের জন্য বিধায়কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *