“প্যাটেল প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না”, ক্ষমতার লোভে কংগ্রেসের ‘বিশ্বাসঘাতকতা’ নিয়ে তোপ যোগীর – এবেলা

“প্যাটেল প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না”, ক্ষমতার লোভে কংগ্রেসের ‘বিশ্বাসঘাতকতা’ নিয়ে তোপ যোগীর – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯৪৭ সালের ভয়াবহ দেশভাগ ও পরবর্তী হিংসার জন্য সরাসরি কংগ্রেসের নীতিকে দায়ী করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউতে দেশভাগের স্মৃতিচারণমূলক এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, স্বাধীনতার সময় নরেন্দ্র মোদীর মতো দূরদর্শী নেতা প্রধানমন্ত্রী থাকলে ভারতকে এই অপূরণীয় ক্ষতির মুখোমুখি হতে হতো না।

যোগীর অভিযোগ, কংগ্রেস নেতৃত্বের ক্ষমতার লালসা ও রাজনৈতিক কাপুরুষতার মাশুল দিতে হয়েছিল পুরো দেশকে। তিনি জানান, সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হলে ভারতের ভূখণ্ড খণ্ডিত করার সাহস কারও হতো না। এছাড়া সিএএ (CAA) বিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে বিরোধী দলকে আক্রমণ করেন তিনি।

ভৌগোলিক বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করে যোগী দাবি করেন, সিন্ধু ও পাঞ্জাবের মতো অঞ্চলসহ তৎকালীন বাঙালি-প্রধান বাংলার বহু হিন্দু গ্রাম জোরপূর্বক পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল, যা তারা কখনো দাবিও করেনি। দেশবাসীর আস্থার প্রতি কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *