“ভারতীয় হওয়ার মধ্যেই জড়িয়ে বিশেষত্ব!” স্বাধীনতা দিবসে দেশের রঙে আবেগঘন শাহরুখ – এবেলা

“ভারতীয় হওয়ার মধ্যেই জড়িয়ে বিশেষত্ব!” স্বাধীনতা দিবসে দেশের রঙে আবেগঘন শাহরুখ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে বিশেষ শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই উদযাপনের দিনে নিজেকে একজন গর্বিত ভারতীয় হিসেবে তুলে ধরে অনুরাগীদের মন জয় করেছেন ‘পাঠান’ তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তেরঙার পটভূমিতে সাদা কুর্তা-পাজামায় তোলা একটি ছবি শেয়ার করে শাহরুখ লেখেন, “ভারতীয় হওয়ার মধ্যে জড়িয়ে রয়েছে এক অনন্য বিশেষত্ব। আমাদের দেশের প্রাণবন্ত রং, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং নানা সুন্দর পার্থক্য মিলেমিশে এক অখণ্ড জাতীয় পরিচয় তৈরি করে।” দেশের সমৃদ্ধি ও জাতীয় গর্ব বৃদ্ধিতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে নিজের আবেগঘন বার্তা শেষ করেন “জয় হিন্দ” ধ্বনিতে। শাহরুখ খানের পাশাপাশি অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, অজয় দেবগন, অক্ষয় কুমার, রাম চরণ ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো একাধিক তারকাও নেটপাড়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে, রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে এক তাৎপর্যপূর্ণ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ বা উন্নত ভারত গড়ার দৃপ্ত সংকল্পের কথা তুলে ধরে তিনি দেশের সমস্ত নাগরিককে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *