“৫০০ শহিদের নাম দেব, ৫০ জনের নাম দেখান!”—আরএসএস-কে সরাসরি চ্যালেঞ্জ কর্ণাটকের মন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। দেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্ঘের ঠিক কী অবদান ছিল—শনিবার সেই প্রশ্ন তুলে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
স্বাধীনতা আন্দোলনে সঙ্ঘের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রিয়াঙ্ক খাড়গে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কংগ্রেসের অন্তত ৫০০ জন নেতার তালিকা তিনি দিতে পারবেন যাঁরা দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন। কিন্তু আরএসএস কি দেশের জন্য জীবন উৎসর্গকারী এমন ৫০ জন শহিদের নামও বলতে পারবে? দেশভাগের সময়কার সাম্প্রদায়িক দাঙ্গা রোধে বা সাধারণ মানুষকে রক্ষায় সঙ্ঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নিবন্ধন ও নিষিদ্ধ করার প্রসঙ্গ আরএসএস-কে নিষিদ্ধ করার জল্পনা প্রসঙ্গে একটি আইনি যুক্তি তুলে ধরেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আইনত নিবন্ধিত (registered) না হওয়ায় সঙ্ঘকে চাইলেই সহজে নিষিদ্ধ করা সম্ভব নয়। তাঁর প্রশ্ন, কোনো সংগঠনকে আইনিভাবে নিষিদ্ধ করার আগে কি তাদের নিবন্ধিত হওয়া আবশ্যক নয়?
পাবলিক প্রপার্টি বিল ও বিজেপির পালটা জবাব কর্ণাটক সরকারের প্রস্তাবিত ‘রেগুলেশন অফ ইউজ অফ গভমেন্ট প্রেমিসেস অ্যান্ড পাবলিক প্রপার্টি বিল, ২০২৬’ নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সরকারি জমিতে মিছিল বা জনসভা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশিকাকে মান্যতা দিতেই এই বিল আনা হয়েছে।
অন্যদিকে, মন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা বি এল সন্তোষ স্পষ্ট জানান, আরএসএস-এর অস্তিত্ব প্রমাণের জন্য কোনো আনুষ্ঠানিক রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না; বিগত কয়েক দশক ধরে কোটি কোটি মানুষের অটুট বিশ্বাসের ওপর ভর করেই পরিচালিত হচ্ছে এই সংগঠন।
