১ কোটি টাকা দিলেই মুখ্যমন্ত্রীকে খুন! লাইভ স্ট্রিমিংয়ে বিস্ফোরক মন্তব্য করে পুলিশের জালে রাজমিস্ত্রি – এবেলা

১ কোটি টাকা দিলেই মুখ্যমন্ত্রীকে খুন! লাইভ স্ট্রিমিংয়ে বিস্ফোরক মন্তব্য করে পুলিশের জালে রাজমিস্ত্রি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সমাজমাধ্যমে প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন আব্দুল মোতালেব নামের এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গুয়াহাটির খানাপাড়ায় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, তখন সেই কর্মসূচির লাইভ স্ট্রিমিং চলছিল। অভিযোগ, সেই সরাসরি সম্প্রচারের সময়ই অভিযুক্ত আব্দুল মন্তব্য করেন যে, তাঁকে ১ কোটি টাকা দেওয়া হলে তিনি মুখ্যমন্ত্রীকে খুন করতে প্রস্তুত। বিষয়টি তৎক্ষণাৎ পুলিশের সাইবার বিভাগের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

সাইবার ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ জানতে পারে, যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল সেটি মরিগাঁওয়ের বাসিন্দা পেশায় দর্জি আব্দুলের নামে নথিভুক্ত। এরপরই দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি অন্য কেউ ঘটিয়েছে নাকি অভিযুক্ত নিজেই জড়িত, তা নিশ্চিত করতে তার ব্যবহৃত ডিজিটাল সরঞ্জাম পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ধৃতের বাবা, ভাই এবং আরও একজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জোরকদম তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *