‘এত সাহস, আমায় ছোবল মারলি?’, সাপকে পাল্টা কামড়ে দিলেন মত্ত যুবক! – এবেলা

এবেলা ডেস্কঃ
নেশার ঘোরে বিষধর সাপের ছোবল খাওয়ার পর ক্ষিপ্ত হয়ে কোবরাকেই পাল্টা কামড় দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় সম্প্রতি ঘটে যাওয়া এই অদ্ভুত কান্ডে হতবাক হয়ে গেছেন স্থানীয় বাসিন্দারা। পেশায় কৃষক ৩৫ বছর বয়সি ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন যখন একটি বিষাক্ত কোবরা তাঁর বাড়িতে ঢুকে তাঁকে পরপর তিনটি ছোবল মারে। সাপের কামড় খেয়েও দমে না গিয়ে উল্টে সেই ক্ষোভেই সাপটিকে মেরে ফেলেন তিনি। শুধু তাই নয়, মৃত সাপটিকে হাতে পেঁচিয়ে ধরে বারবার বলতে থাকেন, ‘এত সাহস তোর, আমাকে ছোবল মারলি?’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গ্রামবাসীরা বারবার বারণ করা সত্ত্বেও ওই যুবক মৃত সাপটিকে হাতে নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ান। ঘটনার পরই তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। মত্ত যুবকের এই অবিশ্বাস্য কান্ড এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
Barabanki सांप ने 3 बार डसा तो नशे में धुत युवक ने उसे मार डाला, हाथ में मरा सांप लपेट कर गांव में घूमा, दाँतों से चबाने की कोशिश pic.twitter.com/of3bWB4AZc
— Arjunsingh800 (@arjunsingh800) August 15, 2026
