জ়ায়েদকে স্বামী হিসেবে মানতেই নারাজ? গওহরকে নিয়ে কী বললেন কুশল ট্যান্ডন! – এবেলা

এবেলা ডেস্কঃ
রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা কুশল ট্যান্ডন। বিশেষ করে প্রায় ১৫ বছর আগের প্রেমিকা গওহর খানের স্বামী জ়ায়েদ দরবারের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলে কুশল স্পষ্ট জানিয়েছেন, তিনি জ়ায়েদকে কখনও কারও স্বামী হিসেবে দেখেননি। শোয়ের ঘরে তাঁকে শুধুই একজন প্রতিযোগী ও বন্ধু হিসেবে পেয়েছেন তিনি। তাঁদের এই সম্পর্ককে বোর্ডিং স্কুলের বন্ধুদের সঙ্গে তুলনা করে অভিনেতা জানান, পুরনো সেই অধ্যায় পেছনে ফেলে তাঁরা দুজনেই জীবনে অনেক এগিয়ে গেছেন।
শোয়ে জ়ায়েদকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও মুখ খুলেছেন কুশল। তাঁর দাবি, “তোমার আমার সব জিনিসই পছন্দ”—এই বক্তব্যটি ছিল নিছকই এক বন্ধুত্বপূর্ণ মশকরা। ধূমপান থেকে কফি কিংবা প্রোটিন শেক—জ়ায়েদ প্রায়ই তাঁর জিনিস চাইতেন, সেই সূত্রেই ওই কথা বলেছিলেন তিনি। পরবর্তীতে এই বিষয়টিকে কেন্দ্র করে ভ্যানশাজ সিংহ পরিস্থিতি জটিল করার চেষ্টা করলেও কুশল নিজের অবস্থানে অটল ছিলেন। প্রযোজক একতা কপূরের অনুরোধেই দীর্ঘ ১৫ বছর পর রিয়্যালিটি শোয়ে ফিরেছেন বলে জানান এই অভিনেতা।
