মণীশ শুক্লা হত্যা মামলায় নতুন মোড়, ফের আইনি বিপাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ! – এবেলা

মণীশ শুক্লা হত্যা মামলায় নতুন মোড়, ফের আইনি বিপাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ! – এবেলা

এবেলা ডেস্কঃ

জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে আইনি জটিলতা আরও বাড়ল। টিটাগড় পুরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলার মণীশ শুক্লা হত্যা মামলায় এবার তাঁর বিরুদ্ধে থানায় নতুন করে এফআইআর (FIR) দায়ের করেছেন নিহতের বাবা চন্দ্রমণি শুক্লা।

২০২০ সালের ৪ অক্টোবর টিটাগড় থানার কাছেই খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। সেই সময় নির্মল ঘোষের বাড়ির পাশ থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক উদ্ধার হয়েছিল বলে অভিযোগ ওঠে। নিহতের পরিবারের দাবি, ঘটনার পরপরই নির্মল ঘোষের নাম অভিযোগে যুক্ত করতে চাইলেও তৎকালীন পুলিশ তা গ্রহণ করেনি।

সম্প্রতি অর্জুন সিং সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ডে নির্মল ঘোষ এবং তাঁর ছেলে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। অপরাধীদের নিরাপদে পালাতে সাহায্য করার অভিযোগ তুলে নির্মল ঘোষকে হেফাজতে নিয়ে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগের পর এবার এই পুরোনো হত্যা মামলাতেও নতুন করে নাম জড়াল প্রাক্তন বিধায়কের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *