ঝাড়খণ্ডে তুঙ্গে চাকরিপ্রার্থীদের ক্ষোভ: হেমন্ত-রাহুলের কুশপুতুল দাহ, এবার নবান্ন ধাঁচে মুখ্যমন্ত্রী ভবন ঘেরাওয়ের চরম হুঁশিয়ারি! – এবেলা

ঝাড়খণ্ডে তুঙ্গে চাকরিপ্রার্থীদের ক্ষোভ: হেমন্ত-রাহুলের কুশপুতুল দাহ, এবার নবান্ন ধাঁচে মুখ্যমন্ত্রী ভবন ঘেরাওয়ের চরম হুঁশিয়ারি! – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি চাকরিতে নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৩ দিন ধরে উত্তাল ঝাড়খণ্ড। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর ব্যানারে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের তরুণ প্রজন্ম। শাসক জেএমএম-কংগ্রেস জোট সরকারের উদাসীনতার প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডির তেজস্বী যাদবের কুশপুতুল দাহ করেন। আন্দোলনকারীদের দাবি, পরীক্ষা বাতিল করে নিরপেক্ষ সিবিআই তদন্ত বা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারকদের দ্বারা তদন্তের ব্যবস্থা করতে হবে।

শাসকদলের প্রতিশ্রুতিতে আর ভরসা রাখতে না পেরে এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের জোরালো দাবি উঠেছে। ছাত্র-যুবদের পক্ষ থেকে জোট সরকারের শরিক কংগ্রেসকে অবিলম্বে সমর্থন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে এই বিষয়ে কংগ্রেসের কোনো শীর্ষ নেতা প্রতিক্রিয়া দেননি। ঝাড়খণ্ডে আন্দোলন দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। আগামী বৃহস্পতিবার আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের বড় ধরনের কর্মসূচি ঘোষণা করায় রাজ্য সরকারের ওপর রাজনৈতিক চাপ নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *