৩ সপ্তাহের টানা আন্দোলনের মুখে ঝাড়খণ্ড সরকারের বিরাট আত্মসমর্পণ! বাতিল সব নিয়োগ পরীক্ষা! – এবেলা

৩ সপ্তাহের টানা আন্দোলনের মুখে ঝাড়খণ্ড সরকারের বিরাট আত্মসমর্পণ! বাতিল সব নিয়োগ পরীক্ষা! – এবেলা

এবেলা ডেস্কঃ

চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দীর্ঘ তেইশ দিন ধরে চলা তীব্র ছাত্রবিক্ষোভের মুখে অবশেষে পিছু হটল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর ব্যানারে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। এই আন্দোলনের চাপেই স্টাফ সিলেকশন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের বিতর্কিত নিয়োগ পরীক্ষাগুলি বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও সম্পূর্ণ বাতিল করেছে রাজ্য সরকার।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, ২০১৪ সাল থেকে টিডিপিএল-এর পরিচালনায় অনুষ্ঠিত হওয়া সমস্ত পরীক্ষার ছোট-বড় অনিয়মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে সিআইডি। এছাড়া, পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের জন্য এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সরকারের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি মিললেও, সিবিআই তদন্তের দাবিতে এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী ছাত্ররা। তাঁদের সাফ কথা, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সিবিআই তদন্তের দাবি মানা হচ্ছে, ততদিন তাদের এই আন্দোলন চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *