ডাক্তারির পাশাপাশি রাজনীতিতে বিরাট চমক! বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হলেন বাংলার কোন ক্যানসার বিশেষজ্ঞ? – এবেলা

ডাক্তারির পাশাপাশি রাজনীতিতে বিরাট চমক! বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হলেন বাংলার কোন ক্যানসার বিশেষজ্ঞ? – এবেলা

এবেলা ডেস্কঃ

শাসকদলের সর্বভারতীয় স্তরে নতুন দায়িত্ব বণ্টন করে সংগঠন ঢেলে সাজিয়েছেন বিজেপি সভাপতি নীতীন নবীন। প্রকাশিত এই নতুন কমিটিতে বাংলার দুই নেতার অন্তর্ভুক্তি রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি, সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছেন চিকিৎসক মধুছন্দা কর। ক্যানসার বিশেষজ্ঞ তথা রাজ্য বিজেপির চিকিৎসক সেলের সভাপতি এই বঙ্গকন্যাকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে।

কলকাতার বাইপাস সংলগ্ন একটি নামী হাসপাতালের বিশিষ্ট অঙ্কোলজিস্ট হিসেবে চিকিৎসকমহলে তাঁর সুখ্যাতি রয়েছে। উচ্চশিক্ষা ও একাধিক ফেলোশিপের অধিকারী এই চিকিৎসক রাজনীতির ময়দানেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বরাবর আড়ালে থেকে কাজ করা মধুছন্দা করকে সোজা সর্বভারতীয় স্তরে এমন বড় দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশংসার জোয়ার বইছে। পেশাদার সফলতার পাশাপাশি সর্বভারতীয় রাজনীতিতে তাঁর এই নতুন যাত্রা কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *