বিজেপির নতুন জাতীয় কমিটি: স্মৃতির মহাসফল প্রত্যাবর্তন ও বসুন্ধরার নতুন দায়িত্ব! – এবেলা

বিজেপির নতুন জাতীয় কমিটি: স্মৃতির মহাসফল প্রত্যাবর্তন ও বসুন্ধরার নতুন দায়িত্ব! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় জনতা পার্টির (BJP) জাতীয় সভাপতি নীতিন নবীন দলের নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি ও পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। অভিজ্ঞতা ও নবীনদের সমন্বয়ে তৈরি এই তালিকায় নারী ক্ষমতায়ন এবং আঞ্চলিক ভারসাম্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে রয়েছে ১৩ জন জাতীয় সহ-সভাপতি, ৮ জন জাতীয় সাধারণ সম্পাদক এবং ১৬ জন জাতীয় সচিবের পদ। এর পাশাপাশি ১০ জন মহিলা নেতা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৬ জন প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বসুন্ধরা, স্মৃতি ও রাম মাধবের প্রত্যাবর্তন

সংগঠন সুদৃঢ় করতে একাধিক হেভিওয়েট নেতাকে বড় দায়িত্বে ফেরানো হয়েছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের বিশেষ দায়িত্বসহ পেয়েছেন জাতীয় সাধারণ সম্পাদকের পথ। এছাড়া প্রবীণ নেতা রাম মাধব ও বাইজয়ন্ত জয় পান্ডাকেও জাতীয় সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

নারী শক্তির প্রাধান্য

নতুন কমিটিতে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ১৩ জন জাতীয় সহ-সভাপতির মধ্যে ۶ জনই মহিলা। বসুন্ধরা রাজে ছাড়াও এই তালিকায় রয়েছেন ডি পুরন্দেশ্বরী (অন্ধ্রপ্রদেশ), রেখা ভার্মা (উত্তরপ্রদেশ), বর্ষাবেন নরেন্দ্রভাই দোশি (গুজরাট), ডঃ ভারতী প্রবীণ পাওয়ার (মহারাষ্ট্র) এবং মধুচন্দ্রা কর (পশ্চিমবঙ্গ)।

৮ জন জাতীয় সাধারণ সম্পাদকের মধ্যে একমাত্র মহিলা হিসেবে জায়গা করে নিয়েছেন স্মৃতি ইরানি। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তাঁর এই পদায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যান্য সাধারণ সম্পাদকদের তালিকায় রয়েছেন বিনোদ তাওড়ে, সুনীল বনসাল, বিপ্লব কুমার দেব, ডঃ সতীশ পুনিয়া, গজেন্দ্র প্যাটেল, হরিশ দ্বিবেদী ও সঞ্জয় ভাটিয়া।

এছাড়া, ১৬ জন জাতীয় সচিবের মধ্যে ৪ জন মহিলা স্থান পেয়েছেন—কবিতা পাতিদার (মধ্যপ্রদেশ), ফাংনন কোনিয়াক (নাগাল্যান্ড), সঙ্গীতা যাদব (উত্তরপ্রদেশ) এবং ডঃ স্বদেশ সিং (দিল্লি)। নাগাল্যান্ডের ফাংনন কোনিয়াকের অন্তর্ভুক্তিতে উত্তর-পূর্ব ভারতের প্রতিনিধিত্ব সুসংহত হলো। সামগ্রিকভাবে, আগামী রাজ্য নির্বাচনগুলিকে লক্ষ্য রেখেই বিজেপি এই কেন্দ্রীয় টিম গঠন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *