স্বাধীনতা দিবসের মঞ্চে তৃষাকে স্যালুট বিজয়ের, রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে ‘নির্লজ্জ’ তোপ ডিএমকে-র! – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের মা-বাবার পাশাপাশি দর্শকাসনের প্রথম সারিতেই উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণণ। হলুদ শাড়ি ও খোঁপায় ফুলের মালায় সজ্জিত তৃষাকে অনুষ্ঠানের একাধিক মুহূর্ত উপভোগ করার পাশাপাশি বিজয়ের পরিবারের সাথে কথা বলতে দেখা যায়। অনুষ্ঠানের প্যারেডের সময় তৃষা বিজয়কে স্যালুট জানালে, পালটা অভিবাদন বা স্যালুট ফিরিয়ে দেন বিজয়ও। তাঁদের এই কুর্নিশ বিনিময়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তেই বিজয়-তৃষার সম্পর্কের জল্পনা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল ডিএমকে তীব্র কটাক্ষ ও রাজনৈতিক আক্রমণ শানিয়েছে। বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন সম্পর্কিত পূর্ববর্তী বিতর্কের পর, এবার ডিএমকে-র মুখপত্র ‘মুরাসলি’-তে বিজয়কে নিশানা করে লেখা হয়েছে যে, স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে মুখ্যমন্ত্রীর মর্যাদা যেন বাতাসে মিলিয়ে গেছে। কোনো লজ্জা বা দ্বিধা ছাড়াই সামনের সারিতে এক অভিনেত্রীকে বসানো এবং তাঁর সঙ্গে কুর্নিশ বিনিময় করার এহেন দৃশ্য বিজয়ের নিজস্ব ভোটাররাও মেনে নিতে পারেননি বলে দাবি করেছে ডিএমকে।
