১৬ দিনের আমরণ অনশনে নতিস্বীকার সরকারের! বাতিল TDPL-এর সব পরীক্ষা, জুস খেয়ে অনশন ভাঙলেন দেবেন্দ্র মাহাতোরা – এবেলা

১৬ দিনের আমরণ অনশনে নতিস্বীকার সরকারের! বাতিল TDPL-এর সব পরীক্ষা, জুস খেয়ে অনশন ভাঙলেন দেবেন্দ্র মাহাতোরা – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা ১৬ দিনের তীব্র আন্দোলন ও আমরণ অনশনের মুখে অবশেষে নতিস্বীকার করল ঝাড়খণ্ড সরকার। ২০১৪ সাল থেকে পরীক্ষা গ্রহণকারী সংস্থা ‘TDPL’-এর নেওয়া সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ও নিয়োগ বাতিল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই সিদ্ধান্তের পর আন্দোলনকারী ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো ও অন্য অনশনকারীরা ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ করেন। শিক্ষার্থীদের এই ঐতিহাসিক জয়ে প্রতিবাদস্থলে সৃষ্টি হয় উচ্ছ্বাসের পরিবেশ।

ঝাড়খণ্ড সরকার TDPL-এর পরিচালিত বিগত সব পরীক্ষার বিষয়ে CID তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে প্রশ্ন ফাঁস বা অনিয়ম না ঘটে, সে জন্য বিধানসভায় কঠোর আইন প্রণয়নের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ২৫ জুলাই রাঁচির বাপু বাটিকা থেকে JPSC ও JSSC-CGL পরীক্ষার দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আন্দোলনে সংহতি জানিয়েছিলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকও। তবে পরীক্ষা বাতিল হলেও লড়াই শেষ হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা; দুর্নীতির আসল অপরাধীদের সাজা দিতে তারা রাজ্য CID-র পরিবর্তে CBI তদন্তের দাবিতে অনড় রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *