অন্নপূর্ণার অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা

অন্নপূর্ণার অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

চুঁচুড়ার বড় বাজারের বাসিন্দা প্রৌঢ়া অন্নপূর্ণা কাহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশেষে জমা হলো অন্নপূর্ণা যোজনার টাকা। পেশায় পরিচারিকা এই প্রৌঢ়া জীর্ণ ভাড়া ঘরে বসবাস করেন এবং মাস ছয়েক আগে মা মারা যাওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ একা। বিভিন্ন জটিলতা ও ডিবিটি লিঙ্ক না থাকার কারণে শুরুতে অ্যাকাউন্টে টাকা না আসায় তিনি আশা ছেড়ে দিয়েছিলেন। তবে সোমবার কাঙ্ক্ষিত সেই ভাতা পেয়ে অত্যন্ত আনন্দিত অন্নপূর্ণা বলেন, “খুব দরকার ছিল।”

এই ঘটনায় স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। বিজেপি নেতা সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই প্রকল্প অত্যন্ত সহায়ক। বয়সের কারণে আগামীতে পরিচারিকার কাজ করা কঠিন হলে এই অর্থ অন্নপূর্ণার দৈনন্দিন জীবিকানির্বাহে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *