গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারে মিলল ব্যাপক ছাড় – এবেলা

গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারে মিলল ব্যাপক ছাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যে টানাপোড়েন এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রভাব পড়েছে ভারতের খুচরো বাজারে। তবে জুলাই মাসের ধারাবাহিকতা বজায় রেখে অগাস্টের শুরুতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেশ খানিকটা কমেছে। গত মাসে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৩.৫০ টাকা কমার পর চলতি মাসে একযোগে ২০৯ টাকা কমাল জ্বালানি সংস্থাগুলি। এই টানা দর পতনের ফলে ক্ষুদ্র ও মাঝারি হোটেল, রেস্তোরাঁ এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বড়সড় আর্থিক স্বস্তি মিলবে বলে মনে করছেন ব্যবসায়ী মহল।

জ্বালানি তেলের নতুন এই দর সংশোধনের পর তিলোত্তমা কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তিত দাম দাঁড়িয়েছে ২,৮৭২ টাকা ৫০ পয়সা।একইভাবে দেশের রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের মূল্য কমে হয়েছে ২,৭২৮ টাকা। অবশ্য ব্যবসায়িক সিলিন্ডারের দর কমলেও সাধারণ গৃহস্থালির ব্যবহারে পরিবর্তন আসেনি। ঘরোয়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম অপূরণীয় রেখে কলকাতায় ৯৬৮ টাকা, দিল্লিতে ৯৪২ টাকা এবং চেন্নাইয়ে ৯৫৭ টাকা ৫০ পয়সায় স্থির রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *