ঘুমানোর মাঝে পায়ে টান বা ঝিনঝিন করছে! কোন বড় রোগের সংকেত? – এবেলা

ঘুমানোর মাঝে পায়ে টান বা ঝিনঝিন করছে! কোন বড় রোগের সংকেত? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাতেরবেলা ঘুমের মধ্যে পায়ে তীব্র টান বা ঝিনঝিনে অনুভূতি অনেকেরই হয়ে থাকে। সচরাচর একে সাধারণ পেশির টান মনে করে এড়িয়ে যাওয়া হলেও, চিকিৎসকদের মতে এর নেপথ্যে থাকতে পারে রক্ত সঞ্চালনের সমস্যা, ডায়াবেটিস কিংবা শরীরে ম্যাগনেশিয়ামের মারাত্মক ঘাটতির মতো বড় কোনো রোগের সংকেত। প্রায় প্রতি রাতেই পায়ে ব্যথা, পেশির কাঁপুনি, অতিরিক্ত দুর্বলতা কিংবা হৃদস্পন্দনে অস্বাভাবিকতা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। এমন লক্ষণগুলো শরীরে পুষ্টির অভাব বা স্নায়বিক জটিলতার ইঙ্গিত দেয়।

হঠাৎ এমন সমস্যায় পড়লে পা সোজা করে পাতার আঙুল নিজের দিকে টেনে ধরলে কিংবা আলতো হাতে ম্যাসাজ করলে কিছুটা আরাম মিলতে পারে। এছাড়া গরম সেঁক দেওয়া বা হালকা হাঁটাচলাও বেশ উপকারী। সমস্যা এড়াতে ঘুমানোর আগে নিয়মিত কাফ ও হ্যামস্ট্রিং পেশি হালকা স্ট্রেচ করার অভ্যাস করা উচিত। তবে ঘন ঘন এই সমস্যা দেখা দিলে কোনোভাবেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়, অন্যথায় বড় ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *