এনডিএ-র যোগদানের প্রস্তাব সরাসরি উড়িয়ে দিলেন দীপক, এক মাস আগে তো দেশদ্রোহী ছিলাম! – এবেলা

এনডিএ-র যোগদানের প্রস্তাব সরাসরি উড়িয়ে দিলেন দীপক, এক মাস আগে তো দেশদ্রোহী ছিলাম! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিট প্রশ্নফাঁস কাণ্ডের ছাত্র আন্দোলনের মুখ তথা ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকেকে নিজের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-তে যোগদানের আমন্ত্রণ জানান কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। বাবাসাহেব আম্বেদকরের স্বপ্নপূরণ ও সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে তাঁকে এনডিএ জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করে দীপকে জানান, মাত্র এক মাস আগেও তো তাঁর চোখে তিনি ‘দেশদ্রোহী’ ছিলেন! মূলধারার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনাও তিনি পুরোপুরি খারিজ করে দিয়েছেন।

সিজেপি নেতা স্পষ্ট জানান, মানুষ নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। রাজনৈতিক দলের চেয়ে দেশের উন্নতির জন্য গণআন্দোলন গড়ে তোলা জরুরি। আমজনতার পাশে দাঁড়াতে সম্প্রতি ‘কেয়া বোলতি পাবলিক’ কর্মসূচি ঘোষণা করেছে তাঁর দল। যার প্রধান লক্ষ্য দেশের মাত্রাতিরিক্ত শিক্ষাব্যয় ও সংস্কার। প্রথম শ্রেণিতেই অতিরিক্ত ফি এবং ডোনেশনের নামে চড়া দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বলে দাবি করেন তরুণ এই নেতা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *