ছুটির দিনে আর নয় জনগণনা! শিক্ষকদের স্বস্তি দিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! – এবেলা

ছুটির দিনে আর নয় জনগণনা! শিক্ষকদের স্বস্তি দিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি স্কুলের শিক্ষকদের ছুটির দিনে অর্থাৎ শনি ও রবিবার জনগণনার ডিউটি দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত থেকে অবশেষে সরে দাঁড়াল রাজ্য সরকার। শিক্ষকদের এই কাজে যুক্ত করার নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে কেন্দ্র ও রাজ্যের অবস্থানের মধ্যে চরম সমন্বয়ের অভাব দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। এর পরেই গত ৩ অগাস্ট জারি করা সেই নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। মূলত ছাত্রছাত্রীদের পঠনপাঠন যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এর অর্থ এই নয় যে শিক্ষকরা জনগণনার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ থেকে সম্পূর্ণ রেহাই পাচ্ছেন। স্কুল চলাকালীন বা স্বাভাবিক কর্মদিবসেই এই কাজ সম্পন্ন করতে হবে। কীভাবে শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া হবে, তার সংশোধিত সময়সূচি ও নতুন দিকনির্দেশ ঠিক করবে সেন্সাস বোর্ড। সেন্সাস বোর্ডের কাছ থেকে নতুন গাইডলাইন আসার পরই কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *