কলকাতা-সহ বকেয়া পুরভোট নিয়ে আশঙ্কার মেঘ! ইভিএম সংকটে হাইকোর্টে নির্বাচন কমিশন – এবেলা

কলকাতা-সহ বকেয়া পুরভোট নিয়ে আশঙ্কার মেঘ! ইভিএম সংকটে হাইকোর্টে নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বকেয়া পুরসভা নির্বাচন প্রক্রিয়ায় বড়সড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। হাওড়া এবং কলকাতা পুরনিগমে বছরের শেষেই ভোট করানোর সিদ্ধান্ত থাকলেও পর্যাপ্ত ইভিএম মেশিনের অভাবে থমকে যেতে পারে পুরো পরিকল্পনা। গত বিধানসভা নির্বাচনের পর থেকে জেলার জেলাশাসকদের অধীনে প্রচুর ইভিএম গচ্ছিত রয়েছে।এর মধ্যে কিছু আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশে আটকে থাকলেও, যে সমস্ত মেশিনে কোনো আইনি জটিলতা নেই, সেগুলি দ্রুত ফেরত পেতে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ইভিএম সম্পর্কিত এই মামলা দায়েরের অনুমতি প্রদান করেছেন এবং আগামী সপ্তাহেই এর শুনানির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।হাওড়া ও বালি পুরসভার প্রশাসনিক পুনর্গঠন এবং কলকাতা পুরনিগমের প্রস্তুতি দ্রুত এগোলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাব। জেলা প্রশাসন থেকে এসব ইভিএম শেষ পর্যন্ত কমিশনের হাতে হস্তান্তরিত হবে নাকি আইনি বেড়াজালে পুরভোট আটকে থাকবে, এখন সেটাই দেখার বিষয়।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *