স্কুলের সময়েই জনগণনার কাজ! শিক্ষকদের বড় স্বস্তি দিয়ে হাই কোর্টে কী জানাল রাজ্য? – এবেলা

স্কুলের সময়েই জনগণনার কাজ! শিক্ষকদের বড় স্বস্তি দিয়ে হাই কোর্টে কী জানাল রাজ্য? – এবেলা

এবেলা ডেস্কঃ

এবার থেকে আর ছুটির দিনে নয়, স্কুলের সময়ের মধ্যেই সম্পন্ন করা যাবে বাড়ি বাড়ি ঘুরে জনগণনার কাজ। শিক্ষক-শিক্ষিকাদের স্বস্তি দিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ছুটির দিনে বা সপ্তাহান্তে শিক্ষকদের এই কাজে নিযুক্ত করার বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে স্কুলের সময় জনগণনার কাজ করলে সংশ্লিষ্ট শিক্ষকদের ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করা হবে। তবে এর পাশাপাশি পঠনপাঠন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে এবারই প্রথমবার অনলাইনের মাধ্যমে জনগণনা পরিচালিত হচ্ছে। সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অনলাইনে স্ব-তথ্য নথিভুক্তকরণ বা ‘সেলফ এনুমারেশনে’ রাজ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদহ জেলা, যেখানে ৯৬.৩৯ শতাংশ কাজ শেষ হয়েছে। অন্যদিকে, তালিকার বেশ কিছুটা নিচে অবস্থান করছে কলকাতা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা। অনলাইন এনুমারেশনের এই প্রক্রিয়া শেষ হওয়ার পর, শিক্ষকরা এবার অনলাইনের তথ্য যাচাইয়ের পাশাপাশি বাকি থাকা বাড়িগুলিতে গিয়ে সরাসরি জনগণনার কাজ সম্পন্ন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *