ইথানলের দাপটে রসাতলে চিনি! রেকর্ড হারে দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার – এবেলা

ইথানলের দাপটে রসাতলে চিনি! রেকর্ড হারে দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার – এবেলা

এবেলা ডেস্কঃ

চলতি মরশুমে অনিয়মিত বর্ষার জেরে দেশজুড়ে আখের উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এর ওপর পেট্রলে বাড়তি ইথানল মিশ্রণের নীতি বাস্তবায়ন করতে গিয়ে ইথানল কারখানাগুলিতে বিপুল পরিমাণ আখের চাহিদা তৈরি হয়েছে। ইথানল মিলগুলি কৃষকদের থেকে বেশি দামে আখ কিনে নেওয়ায় সংকটে পড়েছে দেশীয় চিনি মিলগুলি। ফলে চিনির জোগান আশঙ্কাজনকভাবে কমে গিয়ে পাইকারি ও খোলা বাজারে এর দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশের বৃহত্তম চিনি হাব মহারাষ্ট্রের কোলহাপুরে প্রতি কুইন্টাল চিনির দাম ৫,৪০০ টাকা ছুঁয়েছে, যা এই মরশুমের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে দেশের বিভিন্ন শহরে চিনির দাম কেজিতে ৫৮ থেকে ৬৫ টাকা পর্যন্ত গিয়ে পৌঁছেছে।

বিশ্ববাজারেও এই ভারতীয় সংকটের বড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, বিশ্বজুড়ে মোট চাহিদার প্রায় ৮ থেকে ১২ শতাংশ চিনি সরবরাহ করে থাকে ভারত। যদিও বর্তমান অভ্যন্তরীণ সংকট সামাল দিতে ও দেশের বাজারে জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই চিনি রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। চিনির এই অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটকে চরম বিপাকে ফেলে দিয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *