পাঞ্জাবে সংখ্যালঘু হওয়ার শঙ্কা! তিনটি সন্তান নেওয়ার বড় বার্তা অকাল তখতের – এবেলা

পাঞ্জাবে সংখ্যালঘু হওয়ার শঙ্কা! তিনটি সন্তান নেওয়ার বড় বার্তা অকাল তখতের – এবেলা

এবেলা ডেস্কঃ

উন্নত জীবন ও জীবিকার সন্ধানে ভিন রাজ্য এবং বিদেশে পাড়ি জমানোর হিড়িকে পাঞ্জাবে ক্রমশ কমছে শিখ সম্প্রদায়ের মানুষের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সর্বোচ্চ শিখ ধর্মীয় প্রতিষ্ঠান অকাল তখত। পঞ্চ নদের এই রাজ্যে নিজ ভূমিতেই শিখদের সংখ্যালঘু হয়ে পড়ার শঙ্কা তৈরি হওয়ায় জনমিতির ভারসাম্য রক্ষা করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ধর্মীয় নেতৃত্ব। বিগত বেশ কিছু বছর ধরে চলা এই অভিবাসন প্রবণতা শিখ সমাজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

এই সংকটজনক পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রজননক্ষম বয়সে দ্রুত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং পরিবারে অন্তত তিনটি করে সন্তান নেওয়ার জন্য শিখ সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সরকারি ও স্বাস্থ্য সমীক্ষার তথ্য অনুযায়ী পাঞ্জাবের বর্তমান প্রজনন হার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এর আগে বিভিন্ন সময়ে শিখ ধর্মীয় প্রধানরা একই ধরনের পরামর্শ দিলেও বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বার্তা নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *