বন্যার কবলে দুই মেদিনীপুর, সবং ও আরামবাগে মুখ্যমন্ত্রী, হাজার হাজার মানুষ জলবন্দি! – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/08/20/west-bengal-flood-situation-sabang-arambagh-cm-visit-paschim-medinipur-2026-08-20-07-44-54.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
টানা বর্ষণ ও নদীগুলির বিপজ্জনক জলস্তর বৃদ্ধির ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সবং, নারায়ণগড়, দাঁতন, হলদিয়া, নন্দীগ্রাম ও পটাশপুর সহ প্রায় ১,৬০০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। কেলেঘাই ও সুবর্ণরেখা নদীর তাণ্ডবে ঘরবাড়ি ও যাতায়াতের সেতু প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ গৃহবন্দি হয়েছেন, আর সবংয়ে এক শিশুসহ দু’জনের মর্মান্তিক সলিলসমাধি ঘটেছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে দুর্গতদের উদ্ধারে নেমেছে NDRF ও SDRF। ইতিমধ্যেই খোলা হয়েছে ৭১টি ত্রাণশিবির, বন্ধ রাখতে হয়েছে একাধিক বিদ্যালয়।
এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মাঝে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সবং ও আরামবাগে পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবেন এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নেওয়ার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনের গতি বাড়াতে মুখ্যমন্ত্রীর এই সফর থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এখন সম্পূর্ণ সতর্ক অবস্থায় কাজ করে চলেছে।
