‘ইরানকে সাহায্য করলেই ঘোর বিপদ!’ ট্রাম্পের নজিরবিহীন হুঁশিয়ারিতে তোলপাড় বিশ্বরাজনীতি – এবেলা

‘ইরানকে সাহায্য করলেই ঘোর বিপদ!’ ট্রাম্পের নজিরবিহীন হুঁশিয়ারিতে তোলপাড় বিশ্বরাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে স্পষ্ট বার্তা দিয়েছেন, যেসব দেশ তেহরানকে আর্থিক বা লজিস্টিক সহায়তা দেবে, তাদের চরম অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হবে। তিনি আন্তর্জাতিক সমাজ ও আমেরিকার মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন ইরানকে বিশ্বমানের বাণিজ্য ও আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে ভূমিকা রাখে। একইসঙ্গে তেল সরবরাহ, নগদ লেনদেন, ভুয়ো কো ম্পা নি বা জাহাজ নিবন্ধনের মাধ্যমে তেহরানকে সাহায্য করার চেষ্টার বিরুদ্ধেও তিনি কঠোর সতর্কবার্তা দেন।

ট্রাম্প দাবি করেন, ইরানকে একটি চুক্তিতে আসার অনেক সুযোগ দেওয়া হলেও তারা তা হাতছাড়া করেছে। বর্তমানে দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং সামরিক কারখানা ও অর্থনীতি চরম বিপাকে পড়েছে। যদিও ঠিক কোন কোন দেশের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি, তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়ানোর পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতেও বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *