রবীন্দ্রনাথের হাত ধরে উন্মোচিত ঐতিহ্যে বদলের বড় হাওয়া – এবেলা

রবীন্দ্রনাথের হাত ধরে উন্মোচিত ঐতিহ্যে বদলের বড় হাওয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক বিদ্যাসাগর স্মৃতি মন্দির বা বিদ্যাসাগর হল অবশেষে নতুন রূপ পেতে চলেছে। ১৯৩৮ সালে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১৯৩৯ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে উদ্বোধন হওয়া এই প্রেক্ষাগৃহটি দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় পড়ে ছিল। বর্ষায় ছাদ চুঁইয়ে জল পড়া, ক্ষতিগ্রস্ত দেওয়াল ও পুরনো সাউন্ড সিস্টেমের মতো নানা সমস্যায় জর্জরিত এই হলের বেহাল দশা নিয়ে সমাদৃত সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই টনক নড়ে প্রশাসনের।

সম্প্রতি হলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত এবং জেলাশাসক বিজিন কৃষ্ণা। ঐতিহ্যবাহী এই ভবনটিকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের জন্য এখানে একটি বিশেষ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যার পেছনে খরচ ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা সত্যেন্দ্রনাথ বসুর মতো বরণীয় ব্যক্তিদের স্মৃতিবিজড়িত এই হলের পাশাপাশি গোপগড়কেও একইভাবে পরিকল্পিতভাবে সাজিয়ে তোলার আশ্বাস দিয়েছে প্রশাসন, যা নিয়ে চরম উচ্ছ্বসিত শহরবাসী।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *