রাজধানীর প্রেসক্লাবে রাম রূপে প্রধানমন্ত্রী, ‘মোদি চালিশা’ ঘিরে তীব্র বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেবতার আসনে বসিয়ে পুজো ও আরতি করার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভগবান রামচন্দ্রের আদলে মোদির একটি ব্যানার টাঙিয়ে চলছে ‘ভগবান শ্রী নরেন্দ্র মোদি চালিশা’ পাঠ ও আরতি। সেই সঙ্গে উঠছে ‘হর হর মোদি’ ও ‘জয় জয় মোদি’র মতো জয়ধ্বনি। এই ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং রাজনৈতিক অঙ্গনেও শোরগোল পড়ে গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত স্পষ্টীকরণ দিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করে তারা জানিয়েছে, এই বিতর্কের সঙ্গে প্রেস ক্লাবের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। মূলত এক সংস্থাকে সাংবাদিক সম্মেলনের জন্য কক্ষ ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু তারা চুক্তির শর্ত লঙ্ঘন করে এই পুজো ও আরতির আয়োজন করে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই সাথে সাথে সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বলে তারা দাবি করেছে।
“Shri Narendra Modi Chalisa”#Modi Chalisa Unveiled at Delhi Press Club as Devotees Offer Divine Praise to PM pic.twitter.com/GxA1nKzfE8
— Samitha (@Sam_GomesHere) August 20, 2026
