‘বাড়ছে কাজের গতি, বাড়ছে সমন্বয়’: বাংলার প্রশাসনিক দক্ষতা নিয়ে বড় বার্তা অমিত শাহের – এবেলা

এবেলা ডেস্কঃ
শিলিগুড়িতে এসএসবি-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য প্রশাসনের তৎপরতা ও কাজের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বর্তমান সরকার ১০০ দিন পূর্ণ করার মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক দূরদর্শিতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি। শাহ জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যে সরকারি কাজকর্মের গতি লক্ষণীয়ভাবে বেড়েছে।
সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে যেকোনো জরুরি প্রশাসনিক সমন্বয়ে এখন আর লাল ফিতের ফাঁস নেই। অমিত শাহ উল্লেখ করেন, কাগজপত্রের দীর্ঘ প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে কেবল একটি ফোন করলেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া ও অনুমোদন পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তা কেন্দ্র ও রাজ্যের চমৎকার পারস্পরিক বোঝাপড়া ও প্রশাসনিক দক্ষতারই স্পষ্ট প্রতিফলন।
