৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রাজস্থানের শিক্ষামন্ত্রীকে কেন এমন চরম বার্তা CJP-র? – এবেলা
August 22, 2026

এবেলা ডেস্কঃ
স্কুল পরিদর্শনে গিয়ে ককরোচ জনতা পার্টির (CJP) যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা হামলার মুখে পড়ার ঘটনায় রাজস্থান উত্তপ্ত হয়ে উঠেছে। জয়পুরের কাছে এক গ্রামে আয়োজিত ‘স্কুল ঠিক করো’ অভিযানের সময় এই ঘটনা ঘটে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় ক্ষমতাসীন দলের কর্মীদের দিকে। হামলার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ আরও বেড়েছে।
এই পরিস্থিতিতে সরাসরি রাজস্থান সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সিজেপি। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ারের পদত্যাগ দাবি করার পাশাপাশি ২৪ ঘণ্টারও কম সময় বাকি রেখে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে রাজ্যজুড়ে তীব্র আন্দোলন শুরু করার কড়া হুঁশিয়ারি দিয়েছে দলটি।
