এক ক্লিকেই হাসপাতালে পাবেন ৫ লাখ টাকার নিখরচায় চিকিৎসা, জেনে নিন সম্পূর্ণ নির্দেশিকা – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার আওতায় প্রতিটি নিবন্ধিত পরিবার পেতে পারে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় গুরুতর চিকিৎসার সুবিধা। তবে সুফল পাওয়ার জন্য পরিবারের প্রতিটি সদস্যের নাম তালিকাভুক্ত থাকা বাধ্যতামূলক। বর্তমানে হাসপাতালে আলাদা কাউন্টারের মাধ্যমে সুনির্দিষ্টভাবে কার্ড বিতরণ করা হচ্ছে। যাদের নাম এখনও যুক্ত হয়নি, তারা কোথাও না গিয়ে নিজের ফোন বা ল্যাপটপ ব্যবহার করে খুব সহজেই অনলাইনে এই কাজটি সম্পন্ন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়াটি শুরু করার আগে সম্পর্কের নির্ভরযোগ্য নথি হিসেবে রেশন কার্ড, ভোটার আইডি বা জন্ম ও বিবাহ শংসাপত্রের পাশাপাশি আধার কার্ড ও সচল ফোন নম্বর হাতের কাছে রাখা প্রয়োজন। আয়ুষ্মান অ্যাপ বা অফিসিয়াল পোর্টালে ঢুকে নিবন্ধিত নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করে ‘Add Member’ অপশনে যেতে হবে। এরপর নতুন সদস্যের যাবতীয় তথ্য পূরণ, লাইভ ছবি ও সম্পর্ক প্রমাণের নথি আপলোড করে আধার ওটিপি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করলেই কার্ড যুক্ত হওয়ার আবেদন সফল হবে।
