অনুমতি ছাড়া সরকারি স্কুলে প্রবেশ! CJP নেতার বিরুদ্ধে পুলিশের এফআইআর – এবেলা
August 23, 2026

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ের একটি সরকারি স্কুলে বিনা অনুমতিতে প্রবেশ, সরকারি কাজে বাধা দান এবং শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগে সেন্টার ফর সিটিজেনস রাইটস অ্যান্ড পিস (CJP)-এর নেতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নেতার সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, মধ্য মহারাষ্ট্রের লাতুর জেলার একটি জেলা পরিষদ উর্দু স্কুলে এই ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই অভিযুক্তরা জোর করে ক্লাসরুমে প্রবেশ করেন এবং পড়ুয়াদের বিভিন্ন প্রশ্ন করে পঠনপাঠনে বিঘ্ন সৃষ্টি করেন বলে অভিযোগ। এমনকি পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষকদের সাসপেন্ড করার হুমকিও দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এক শিক্ষিকা।
