ছেলেদের গালিগালাজ চললে মেয়েদের কেন নয়? মোদিকে সরাসরি আক্রমণ রাহুলের – এবেলা

ছেলেদের গালিগালাজ চললে মেয়েদের কেন নয়? মোদিকে সরাসরি আক্রমণ রাহুলের – এবেলা

এবেলা ডেস্কঃ

নারীর স্বাধীনতা, আত্মপরিচয় ও মনুস্মৃতি নিয়ে মন্তব্য করে ফের রাজনৈতিক বিতর্কে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পুণের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নারীরা কারও অধীন নন এবং তাঁদের নিজেদের জীবন ও সিদ্ধান্তের পূর্ণ স্বাধীনতা রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল প্রশ্ন তোলেন, যন্তর মন্তরে বিক্ষোভের সময় ছেলেরাও অশ্লীল গালিগালাজ করেছে, মেয়েরাও করেছে। তবে প্রধানমন্ত্রী শুধু মেয়েদের গালিগালাজ নিয়েই আপত্তি তুলেছেন কেন? তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

এদিকে, রাহুলের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় পুণের সিওইপি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। শুক্রবার রাতে হস্টেল চত্বরে কংগ্রেস কর্মী ও এবিভিপি সদস্যদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার জেরে শনিবার সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ এবং ২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। জেন জি প্রজন্মের মন জয় করতে কংগ্রেসের এই নতুন কর্মসূচির শুরুতেই এমন অশান্তি ও দলনেতার বিতর্কিত মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *