“বিশ্বাসযোগ্যতাহীন ও পক্ষপাতদুষ্ট!” RSS প্রধানের সফর ঘিরে মার্কিন সংস্থাকে তুলাধোনা ভারতের – এবেলা

“বিশ্বাসযোগ্যতাহীন ও পক্ষপাতদুষ্ট!” RSS প্রধানের সফর ঘিরে মার্কিন সংস্থাকে তুলাধোনা ভারতের – এবেলা

এবেলা ডেস্কঃ

আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের আসন্ন নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আমেরিকা ও ভারতের মধ্যে কূটনৈতিক চাপানউতোর তুঙ্গে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সফরের ঠিক আগেই মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (USCIRF)-এর এক সদস্য RSS-এর তীব্র বিরোধিতা করে এবং সংস্থটির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানায়।

মার্কিন এই পদক্ষেপের জবাবে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, এই মার্কিন কমিশনটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা রয়েছে। ভারতের বহুত্ববাদী সমাজ ও আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতিকে বুঝতে তারা ব্যর্থ। এই ধরনের ‘বিশ্বাসযোগ্যতাহীন’ মন্তব্য ও ভারতবিরোধী অপপ্রচার কোনোভাবেই সফল হবে না বলে মার্কিন সংস্থাকে বার্তা দিয়েছে নয়াদিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *