ভাগ্যের চাকা ঘুরছে! ৩১ অগাস্ট থেকেই কি আপনার জীবন হতে চলেছে রাজার হালে? – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ৩১ অগাস্ট ভোর ৪টে ০৪ মিনিটে মঘা নক্ষত্র থেকে বেরিয়ে পূর্বফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন সূর্য দেব। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পূর্বফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র। এর প্রভাবে প্রেম, সুখ-স্বাচ্ছন্দ্য, অর্থ এবং সৃজনশীলতার ক্ষেত্রগুলি বিশেষভাবে প্রভাবিত হয়। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের এই নক্ষত্র সঞ্চারণ সমস্ত রাশির ওপর প্রভাব ফেললেও, বিশেষ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে দারুণ সাফল্যের যোগ নিয়ে আসছে। এই পরিবর্তনের ফলে কেরিয়ার থেকে শুরু করে আর্থিক দিক—সবক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতির মুখ দেখতে চলেছেন তাঁরা।
সূর্যের এই রাজকীয় গোচরের ফলে ভাগ্য খুলতে চলেছে প্রধানত চারকটি রাশির। এই তালিকায় থাকা মেষ রাশির জাতকদের সম্মান ও পদমর্যাদা বৃদ্ধির পাশাপাশি আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সঙ্গে মিলবে বড় সাফল্যের সুযোগ। অন্যদিকে, তুলা রাশির ব্যবসায়ীরা লাভবান হবেন এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের অবসান ঘটবে। এছাড়া মীন রাশির জাতকরা নতুন উপার্জনের পথ ও মনের মতো চাকরির সন্ধান পাবেন। সবমিলিয়ে, এই বিশেষ নক্ষত্র পরিবর্তন সংশ্লিষ্ট রাশিগুলির জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করতে চলেছে।
