ছেলের ওপর প্রাণঘাতী হামলার ছক কষেছিল ইরান! বিস্ফোরক দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর – এবেলা

ছেলের ওপর প্রাণঘাতী হামলার ছক কষেছিল ইরান! বিস্ফোরক দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তেহরানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান তাঁর এক ছেলেকে টার্গেট করে হত্যার চেষ্টা চালিয়েছিল। দেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের পরিবার ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার সময় এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি। তবে কোন ছেলেকে নিশানা করা হয়েছিল কিংবা কখন এবং কীভাবে এই হামলার ছক কষা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইজরায়েলের প্রধানমন্ত্রী।

বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে নেতানিয়াহু এই সুরক্ষার জোরালো সওয়াল করেন। তিনি স্পষ্ট জানান, তাঁর পরিবারের সদস্যদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা কোনো বিলাসিতা নয়, বরং বাস্তব হুমকির প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ইজরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত ইতিমধ্যে প্রধানমন্ত্রীর স্ত্রী ও দুই ছেলের জন্য বাড়তি ব্যক্তিগত নিরাপত্তার অনুমোদন দিয়েছে। দুই দেশের সরাসরি সামরিক সংঘর্ষের আবহে নেতানিয়াহুর এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *