অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট নাকি নতুন সুযোগ? ৩১ অগাস্টের পর বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
চালু হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে জোর চর্চায় রয়েছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে এই প্রকল্পের তিনটি কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হলেও অগাস্ট মাসের টাকা না পাওয়ায় রাজ্যজুড়ে ক্ষোভ ও বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে প্রশাসনকে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি জানান, ২১ তারিখ থেকে চালু হওয়া অভিযোগ পোর্টালে মাত্র কয়েক দিনেই প্রায় সাড়ে চার লক্ষ আবেদন ও অভিযোগ জমা পড়েছে, যা বর্তমানে খতিয়ে দেখছে রাজ্য সরকার।
আবেদনগুলির মধ্যে নতুন নাম অন্তর্ভূক্তির পাশাপাশি বহু অযোগ্য উপভোক্তার নাম বাদ দেওয়ার দাবিও উঠেছে বলে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। বহু সাধারণ মানুষ পোর্টালে সরাসরি অভিযোগ জানিয়ে দাবি করেছেন যে নির্দিষ্ট নিয়ম না মেনেও অনেকে এই আর্থিক সুবিধা ভোগ করছেন। নবান্ন সূত্রের খবর, কোন যোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন এবং কোন অযোগ্য ব্যক্তি সুবিধা না পান, তা সুনিশ্চিত করতে কড়া ভেরিফিকেশন চালানো হচ্ছে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত আসা সব অভিযোগ স্টাডি করার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী নির্দেশিকা ঘোষণা করা হবে।
