জোড়া নিম্নচাপে বদলে গেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, জেলায় জেলায় ২৪ ঘণ্টার সতর্কতা – এবেলা

জোড়া নিম্নচাপে বদলে গেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, জেলায় জেলায় ২৪ ঘণ্টার সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গোপসাগরে পুঞ্জীভূত জোড়া নিম্নচাপ এবং সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যজুড়ে ফের নতুন করে দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি করা হয়েছে সতর্কবার্তা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও মঙ্গল ও বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে বুধবারের পর থেকে দুর্যোগের তীব্রতা কিছুটা কমে এসে বৃষ্টি বিক্ষিপ্ত রূপ নিতে পারে বলে জানা গেছে। গত দু’দিনের টানা বৃষ্টিতে আবহাওয়া কিছুটা শীতল থাকলেও এই পর্বে জল-ঝড় থামার পর আগামী সপ্তাহ থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের ফের আবির্ভাব ঘটতে পারে। এই পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চল এবং সতর্কতাপ্রাপ্ত জেলার বাসিন্দাদের বিশেষ সচেতন থাকার পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *