রোগীর চিকিৎসা নিয়ে তুলকালাম! নার্সকে হেনস্তা ও হুমকির অভিযোগে গ্রেপ্তার দুই – এবেলা

রোগীর চিকিৎসা নিয়ে তুলকালাম! নার্সকে হেনস্তা ও হুমকির অভিযোগে গ্রেপ্তার দুই – এবেলা

এবেলা ডেস্কঃ

হাসপাতালের ভেতরে কর্তব্যরত নার্সকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বাগদা গ্রামীণ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ঢুকে চিকিৎসাধীন এক শিশুর পরিবর্তে অন্য এক রোগীর চিকিৎসার জন্য চাপ সৃষ্টি করা হয়। এই নির্দেশ অমান্য করায় নার্সকে অশালীন ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি ও ভয় দেখানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার সকালে ঘটা এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) শুভ্রজ্যোতি মজুমদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ অভিযুক্ত অরুণ মণ্ডল ও প্রণব বালাকে রাতেই গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। স্বাস্থ্য আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, চিকিৎসাকেন্দ্রে এই ধরনের বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা বরদাস্ত করা হবে না এবং আইনানুগ কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *