ভোটার নাকি জনসংখ্যা কলকাতা পুরসভার ডিলিমিটেশন ঘিরে সর্বদল বৈঠকে উত্তাপ – এবেলা

ভোটার নাকি জনসংখ্যা কলকাতা পুরসভার ডিলিমিটেশন ঘিরে সর্বদল বৈঠকে উত্তাপ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে আয়োজিত সর্বদল বৈঠকে চরম অসন্তোষ প্রকাশ করল বিরোধী দলগুলি। মঙ্গলবার বাম, কংগ্রেস ও অন্যান্য দলের প্রতিনিধিরা একযোগে প্রশ্ন তোলেন, এই পুনর্বিন্যাসের ভিত্তি আসলে কী— ভোটার নাকি জনসংখ্যা? তাঁদের অভিযোগ, জনগণনা এবং এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না করেই অত্যন্ত তড়িঘড়ি এই খসড়া প্রকাশ করা হয়েছে। রাজ্যে বহু মানুষের ভোটাধিকার যখন বিচারাধীন, তখন আসাম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে ওয়ার্ড ভাগাভাগি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

খসড়া মানচিত্রে বুথভিত্তিক বিন্যাসের স্পষ্ট রূপরেখা না থাকায় এবং বর্ধিত ওয়ার্ডের পরিকাঠামো নিয়ে সংশয় প্রকাশ করে অবিলম্বে জনশুনানির দাবি জানিয়েছেন বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলিকে তাদের মতামত লিখিত আকারে জমা দিতে হবে। সকলের আপত্তির ভিত্তিতে শুনানি আয়োজিত হবে এবং প্রয়োজনীয় সংশোধন করার পরেই ডিলিমিটেশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করবে পুরসভা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *