পুজোর আগেই রেশনে বড় বদল! মোবাইলে বিশেষ টোকেন না দেখালে মিলবে না খাদ্যশস্য? – এবেলা

পুজোর আগেই রেশনে বড় বদল! মোবাইলে বিশেষ টোকেন না দেখালে মিলবে না খাদ্যশস্য? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে প্রশাসন। আগামী দুর্গোৎসবের আগেই কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম, যার মাধ্যমে বিনামূল্যে চাল ও গম পেতে হলে গ্রাহকদের মোবাইলে আসা একটি বিশেষ টোকেন দেখাতে হবে। কালোবাজারি পুরোপুরি রুখতে এবং বণ্টন ব্যবস্থাকে স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিকভাবে রাজ্যের দুটি প্রধান শহুরে জেলায় ই-পিওএস মেশিনের মাধ্যমে ডিজিটাল মুদ্রা বা কারেন্সি ব্যবস্থার একটি পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প চালু করা হচ্ছে।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা-র আওতাভুক্ত উপভোক্তাদের জন্য এই নিয়ম বিশেষভাবে প্রযোজ্য হবে। কেন্দ্রীয় খাদ্য দফতরের পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল মুদ্রার এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের মোবাইলে নির্দিষ্ট টোকেন পাঠানো হবে। রেশন দোকানে সেই টোকেন যাচাই করেই খাদ্যশস্য সরবরাহ করা হবে। এর ফলে রেশন সামগ্রীর নয়ছয় ও কালোবাজারি রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যজুড়ে এই নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর বিষয়ে শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা জারি করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *