‘স্ত্রী কামড়েছেন, দূরে থাকুন!’ SSKM-এর ভাইরাল প্রেসক্রিপশন ঘিরে তোলপাড়, পুলিশে দায়ের অভিযোগ – এবেলা

‘স্ত্রী কামড়েছেন, দূরে থাকুন!’ SSKM-এর ভাইরাল প্রেসক্রিপশন ঘিরে তোলপাড়, পুলিশে দায়ের অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় SSKM হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের নাম দেওয়া একটি ওপিডি প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে। সেখানে রোগীর সমস্যা হিসেবে লেখা রয়েছে, ‘স্ত্রী কামড়ে দিয়েছেন!’ এবং চিকিৎসকের পরামর্শ, ‘স্ত্রীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন!’

স্বভাবতই এই ছবি দেখে নেটিজেনরা হতবাক হলেও, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রেসক্রিপশনটি সম্পূর্ণ ভুয়ো

  • অভিযোগ ও তদন্ত: বিষয়টি নজর কাড়তেই SSKM হাসপাতাল কর্তৃপক্ষ ভবানীপুর থানা ও সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছে।
  • চিকিৎসকদের বক্তব্য: মানুষের কামড়ের চিকিৎসা জেনারেল সার্জারি বিভাগে হয়, ফিজিক্যাল মেডিসিনে নয়। ছাড়া আসল প্রেসক্রিপশনে হাসপাতালের সিল থাকে, যার কোনো নথি এই ক্ষেত্রে মেলেনি। চিকিৎসাবিজ্ঞানের নিয়মেও প্রেসক্রিপশনে ‘হিউম্যান বাইট’ লেখা হয়, সম্পর্কের উল্লেখ থাকে না।
  • মূল কারণ: প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এআই (AI) বা ছবি এডিটিং টুলের সাহায্যে নিছক মজার ছলে এই কাণ্ড ঘটানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *